এসবির জ্যেষ্ঠ এসআইকে পিটিয়ে হত্যা!

এসবির জ্যেষ্ঠ এসআইকে পিটিয়ে হত্যা!

স্ফুলিঙ্গ ডেক্স :

ঢাকার সাভারের আমিনবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) বেধড়ক পিটিয়ে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। এ সময় বাবাকে রক্ষা করতে গিয়ে তাঁর ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) মারাত্মকভাবে আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে সাভারের আমিনবাজার অধীনস্থ বড়দেশী এলাকার মদিনা হাউজিং প্রাঙ্গণে এ মর্মান্তিক ও ন্যাক্কারজনক হামলার ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত আলতাফ হোসেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর ঢাকা মালিবাগ কার্যালয়ে জ্যেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সাভার ও রাজধানী সংলগ্ন এলাকায় পরিবারসহ বসবাস করে আসছিলেন।

পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে বড়দেশী এলাকার একটি স্থানীয় তৈরি পোশাক বা গেঞ্জি কারখানার সামনের রাস্তায় প্রাইভেটকার পার্কিং করাকে কেন্দ্র করে এসআই আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফুলের সাথে স্থানীয় ১০ থেকে ১৫ জনের একদল যুবকের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনার পারদ চড়লে সঙ্ঘবদ্ধ দলটি কোনো কিছু বুঝে ওঠার আগেই এসআই আলতাফ ও তাঁর ছেলেকে লক্ষ্য করে চড়াও হয় এবং বেধড়ক মারধর শুরু করে।

হামলায় গুরুতর রক্তাক্ত ও অচৈতন্য হয়ে পড়লে স্থানীয়রা রাত সাড়ে ৯টার দিকে আলতাফ হোসেন ও তাঁর ছেলেকে উদ্ধার করে দ্রুত ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। আহত ছেলে আরিফুল ইসলাম একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে রাতে সাভার মডেল থানা পুলিশ এবং এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম জানান, “আমিনবাজারে এসবির এক এসআইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশের একাধিক টিম মদিনা হাউজিং ও আশেপাশের এলাকায় তদন্ত ও অভিযানে নেমেছে।”

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানান, “গাড়ি পার্কিংয়ের মতো একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে নিজ বাসার কাছেই ওই এসআই কর্মকর্তা ও তাঁর সন্তান বর্বরোচিত হামলার শিকার হন। এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের জোর তৎপরতা চলছে।” ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ডিজিটাল তথ্য ভাণ্ডারের সাথে গঠিত হলো ত্রাণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কমিটি

নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ : পুলিশের রাবার বুলেট

বন্ধুর ব্যবসার কারখানার মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ী রনির হাত-পা বাঁধা লাশ!

পিবিআইয়ের জালে সিরিয়াল কিলার হৃদয় :পরকীয়া বিরোধের জেরে ট্রিপল মার্ডার

ফেসবুকে কবিরাজি চিকিৎসার মোহময় ফাঁদ!

ফিশিং লিংকে ফোন হ্যাক : করে ৯ লাখ টাকা হাতানো প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

ইতিহাসে প্রথমবার উল্টো পথে চলায় মন্ত্রীর গাড়িকে পুলিশের মামলা!

এয়ারপোর্ট থেকে সাতক্ষীরার মানবপাচারকারী সিআইডির জালে

সারাদেশে যৌথ অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *