এক শলাকা সিগারেটের দাম ৩৫ টাকা পর্যন্ত করার প্রস্তাব

এক শলাকা সিগারেটের দাম ৩৫ টাকা পর্যন্ত করার প্রস্তাব

স্ফুলিঙ্গ ডেক্স :

দেশের তরুণ সমাজকে ধূমপানের মরণঘাতী ছোবল থেকে রক্ষা করতে এবং সরকারের রাজস্ব বাড়াতে সিগারেটের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করেছে তামাকবিরোধী দুটি শীর্ষ সংগঠন। সোমবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে প্রতি শলাকা সিগারেটের সর্বনিম্ন দাম ১৭ টাকা এবং সর্বোচ্চ ৩৫ টাকা করার এই প্রস্তাব তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সিগারেটকে চারটি স্তরে ভাগ করে নতুন মূল্য নির্ধারণের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত মূল্যকাঠামো নিচে দেওয়া হলো:

  • প্রিমিয়াম স্তর: প্রতি ১০ শলাকার প্যাকেটের খুচরা মূল্য ২০০ টাকা। কর ও শুল্ক যোগ হয়ে প্রতিটি সিগারেটের দাম পড়বে ৩৫ টাকা।

  • উচ্চ স্তর: ১০ শলাকার প্যাকেটের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার প্রস্তাব। এতে প্রতিটি সিগারেটের দাম পড়বে ২৫ টাকা ৪৫ পয়সা।

  • মাঝারি ও নিম্ন স্তর: এই দুটি স্তরের প্যাকেটের দাম (৮০ ও ৬০ টাকা থেকে বাড়িয়ে) ১০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে প্রতিটি সিগারেটের দাম পড়বে ১৭ টাকা ১ পয়সা।

 স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, তামাকের কর কাঠামো সহজ করা এবং দাম বাড়ানো হলে লক্ষাধিক তরুণ ধূমপান থেকে বিরত থাকবে। তারা সতর্ক করে বলেন, বাংলাদেশে ক্যানসার, হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ তামাকজাত পণ্য। দাম বাড়লে মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে তামাক, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের উন্নতি ঘটাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রস্তাব বাস্তবায়ন করলে সিগারেট থেকে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। একই সাথে তামাকজনিত রোগের চিকিৎসা ব্যয় হ্রাস পাওয়ায় জাতীয় অর্থনীতির ওপর চাপ কমবে। ইন্টারনেট থেকে ছবিটি সংগৃহীত।

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *