আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

স্ফুলিঙ্গ রিপোর্ট :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পক্ষ থেকে যশোর জেলায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দুই পুলিশ সদস্যের পরিবারকে বিশেষ উৎসব শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দুপুর একটায় যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী ও আইজিপির বার্তা তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

অনুষ্ঠানকালে পুলিশ সুপার পরম শ্রদ্ধায় দেশের জন্য জীবন উৎসর্গকারী ওই দুই বীর পুলিশ সদস্যের স্বজনদের সার্বিক খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেই সঙ্গে তিনি দৃঢ় আশ্বস্ত করে বলেন, দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় জীবন উৎসর্গকারী বীর সদস্যদের পরিবারের যেকোনো সুখ-দুঃখ, সুবিধা-অসুবিধা ও প্রয়োজনে জেলা পুলিশ সর্বাত্মকভাবে পাশে থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বীর পুলিশ সদস্যদের পরিবারের স্বজনদের উপস্থিতিতে আয়োজিত এই মানবিক উপহার বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *