আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা

আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা

সফুলিঙ্গ রিপোর্ট : ২৪ মার্চ ২০২৬

নিখোঁজের মাত্র ১২ ঘণ্টা পর সাড়ে চার বছরের শিশু জান্নাতুল মাওয়ার নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) রাত ২টার দিকে খুলনা নগরীর হরিণটানা গেট সংলগ্ন একটি নির্জন স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘাতক চক্রের এক সদস্যের পাঠানো মোবাইল বার্তার সূত্র ধরে এই লাশের সন্ধান পায় পরিবার ও পুলিশ।

​নিহত জান্নাতুল মাওয়া নগরীর লবণচরা থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার শাহজালালের মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মাওয়া তার বাবা-মায়ের সঙ্গে ছোট মামার বিয়ের দাওয়াতে সাচিবুনিয়া মোহাম্মদপুর এলাকায় গিয়েছিল। সেখানে পরিবারের পরিচিত ‘দাদা’ সম্পর্কের তোতা মিয়া আইসক্রিম খাওয়ানোর কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায়।

​মেয়ে ফিরতে দেরি দেখে মাওয়া’র মা তোতা মিয়াকে ফোন করলে ওপাশ থেকে জানানো হয়, “মাওয়া আইসক্রিম খাচ্ছে, ওর আসতে দেরি হবে।” এরপর থেকেই তোতা মিয়ার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় পার হওয়ার পর মাওয়াকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে লবণচরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাত ২টার দিকে জান্নাতুলের ফুফুর মোবাইলে একটি খুদে বার্তা (SMS) পাঠান তোতা মিয়া। সেখানে শিশুটির মরদেহ কোথায় আছে তার বিবরণ দেওয়া হয়। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ও স্বজনরা হরিণটানা গেট এলাকায় তল্লাশি চালিয়ে মাওয়ার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মরদেহের পাশ থেকে একটি দড়ি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দড়ি দিয়ে শ্বাসরোধ করেই শিশুটিকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত তোতা মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের অসচ্ছল নারীদের মুখে হাসি

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *