অসুস্থ নিঃসন্তান তবিউরের পাশে জেলা বিএনপি নেতা প্রকৌশলী রবিউল

অসুস্থ নিঃসন্তান তবিউরের পাশে জেলা বিএনপি নেতা প্রকৌশলী রবিউল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মাথাভাঙা গ্রামের বাসিন্দা হতদরিদ্র ও শারীরিকভাবে অক্ষম তবিউর রহমানের (৬০) পাশে দাঁড়িয়েছে মানবিক সেবামূলক সংগঠন ‘আল মামুন ফাউন্ডেশন’। দীর্ঘদিনের আর্থিক অনটন ও সুপেয় পানির তীব্র সংকট দূর করতে তাঁর বসতবাড়িতে একটি পানির টিউবওয়েল স্থাপন করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে চলা তবিউর রহমান একপর্যায়ে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চলাচলের ক্ষমতা হারান। নিঃসন্তান এই দম্পতির জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। তাঁর স্ত্রী কুটে বেগমও মানসিকভাবে কিছুটা অসুস্থ। সংসারের একমাত্র উপার্জনকারী হিসেবে তিনি অন্যের বাড়িতে ঝি-এর কাজ করে কোনোমতে জীবন ধারণ করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পৈতৃক সূত্রে পাওয়া সামান্য জমিতে একটি মাটির ঘর তৈরি করতে পারলেও চরম আর্থিক অসচ্ছলতার কারণে বাড়িতে একটি টিউবওয়েল বসাতে পারেননি তিনি। যার ফলে নিত্যপ্রয়োজনীয় ও খাওয়ার পানির জন্য তাঁর অসুস্থ স্ত্রীকে প্রতিদিন দূর-দূরান্ত থেকে কষ্ট করে পানি বয়ে আনতে হতো।

অসহায় এই পরিবারের মানবেতর জীবনের খবর জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আল মামুন ফাউন্ডেশন। পরবর্তীতে খনিজ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতা এবং আল মামুন ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় তবিউর রহমানের মাটির ঘরে আনুষ্ঠানিকভাবে একটি নতুন টিউবওয়েল স্থাপন করা হয়।

গতকাল সোমবার (৩ আগস্ট ২০২৬) টিউবওয়েল স্থাপনের কাজ তদারকি করতে এবং অসুস্থ তবিউরের শারীরিক খোঁজখবর নিতে তাঁর মাথাভাঙাস্থ বসতবাড়িতে যান যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী রবিউল ইসলাম।

এ সময় তিনি বলেন, “সমাজের অবহেলিত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানবেতর জীবনযাপন করা মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। আল মামুন ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সেবা কার্যক্রম ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।”

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সাধারণ সম্পাদক ডা. সাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, সদস্য মামুন হোসেন, আবু হুরাইরা সমুসহ সংগঠনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীরা।

অসহায় ও অসুস্থ পরিবারের দীর্ঘদিনের খাবার পানির দুর্ভোগ দূর করায় স্থানীয় বাসিন্দারা আল মামুন ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট সহায়তাকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *