অভয়নগরে বাগানের গাছের মধ্য থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগরে বাগানের গাছের মধ্য থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগরে বাড়ির পাশের নিজস্ব বাগানের গাছে অস্বাভাবিক ও রহস্যজনক অবস্থায় মালেক শেখ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বেলা ১১টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মরিচা গ্রামে এক বাগানের গাছের ওপর বসানো ও ঝুলন্ত অবস্থায় তাঁর নিথর দেহটি উদ্ধার করা হয়।

নিহত মালেক শেখ উপজেলার মরিচা গ্রামের মৃত ধলা শেখের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে বাগানের গাছের সাথে মালেক শেখকে অস্বাভাবিকভাবে অবস্থান করতে দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে কাছে গিয়ে তাঁর মরদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ফাঁড়ি সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা জানান, প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার নেপথ্যে কোনো অপরাধমূলক বিষয় কিংবা হত্যাকাণ্ড লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখতে আইনগত ব্যবস্থা ও গভীর তদন্ত শুরু করেছে পুলিশ।ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *