অবশেষে অপহৃত ওষুধ ব্যবসায়ী  জাহাঙ্গীর উদ্ধার

অবশেষে অপহৃত ওষুধ ব্যবসায়ী  জাহাঙ্গীর উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট: অবশেষে যশোর র‍্যাব-৬-এর সদস্যরা দীর্ঘ ৯ দিন পর  যশোর থেকে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে উদ্ধার করেছে ।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর র‍্যাব-৬-এর সদস্যরা বুধবার গভীর রাতে চৌগাছা উপজেলার খলসি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে । অপহৃত জাহাঙ্গীরের যশোর শহরের রায়পাড়া পশু হাসপাতালের সামনে একটি ভ্যাটেনারি ওষুধের দোকান রয়েছে।সে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের পুত্র।

উল্লেখ্য, জাহাঙ্গীর গত ২ মার্চ রাতে দোকান বন্ধ করে শহরের খোলাডাঙ্গা এলাকার বাসার উদ্দেশ্যে আসার সময় পথিমধ্যে একদল দুর্বৃত্ত কর্তৃক অপহরণের শিকার হন। অপহরণের পর দুর্বৃত্তরা  তার পরিবারের কাছে মোবাইল ফোনে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে । সম্প্রতি তাকে উদ্ধারের দাবিতে পরিবারের সদস্য এ বিষয়ে সংবাদ সম্মেলনও করেছিলেন।

ছবি-সংগৃহীত

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *