‘অন্যায় ও বাতিলের বিরুদ্ধে ঈমানি দৃঢ়তা অর্জন করতে হবে’: যশোরে শিক্ষা শিবিরে এমপি গোলাম রসুল

‘অন্যায় ও বাতিলের বিরুদ্ধে ঈমানি দৃঢ়তা অর্জন করতে হবে’: যশোরে শিক্ষা শিবিরে এমপি গোলাম রসুল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

হযরত ইব্রাহিম (আ.)-এর জীবন ও ঐতিহাসিক সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে ঈমান, ত্যাগ, ধৈর্য ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের মাধ্যমে সমাজে দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) যশোর জেলা জামায়াতের কার্যালয়ে পেশাজীবী থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘বাছাইকৃত অগ্রসরকর্মী শিক্ষা শিবিরে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “হযরত ইব্রাহিম (আ.)-এর জীবনে আল্লাহ তাআলা নানামুখী কঠিন পরীক্ষা নিয়েছেন। সকল প্রতিকূলতায় উত্তীর্ণ হওয়ার পরই তাঁকে মানবজাতির জন্য নেতা হিসেবে মনোনীত করা হয়। তাঁর সেই মহান জীবন থেকে ঈমান, ধৈর্য, সর্বোচ্চ ত্যাগ ও আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের শিক্ষা আমাদের ধারণ করতে হবে।”

তিনি আরও বলেন, “হযরত ইব্রাহিম (আ.) আজীবন অন্যায় ও বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। অদম্য ঈমানি শক্তির কারণে আগুনে নিক্ষিপ্ত হয়েও তিনি সত্য ও ন্যায়ের পথ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি। বর্তমান সময়েও সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামের সুমহান আদর্শ অনুসরণে দৃঢ় মানসিকতা গড়ে তুলতে হবে। অগ্রসরকর্মীদের জ্ঞান, আমল, নৈতিক চরিত্র ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মানবকল্যাণে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

দিনব্যাপী এ শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও বেলাল হুসাইন, অফিস সেক্রেটারি নুরে আলা নুর মামুন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল ইসলাম, পেশাজীবী থানা সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন, সেক্রেটারি আবু ফয়সাল এবং অফিস সেক্রেটারি গাউসুল আজমসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

শিক্ষা শিবিরে কর্মীদের ঈমান-আকিদা, নৈতিকতা সংশোধন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও নানা সমসাময়িক বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে একটি জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী অগ্রসরকর্মীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী এ কার্যক্রমের সফল সমাপ্তি ঘটে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বসতঘরে হামলা-ভাঙচুর : প্রতিবাদ করায় জহিরকে রক্তাক্ত করলো পিতা-পুত্র

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *