স্ফুলিঙ্গ ডেক্স :
ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)-এর এক বিশেষ অভিযানে সাভার এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ মায়ারুল ইসলাম (৩৮) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) রাত ২০:৩০ ঘটিকায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
অভিযানকালে পুলিশ ১। মোঃ মায়ারুল ইসলাম (৩৮), পিতা-মোঃ আবুল হোসেনকে আটক করে। পরবর্তীতে তার হেফাজত থেকে পাঁচশত গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৫,০০০ (পনের হাজার) টাকা।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

