স্ফুলিঙ্গ ডেক্স :
মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১০০ পিস ইয়াবাট্যাবলেটসহ নাছিমা খাতুন (৪১) নামের এক চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকায় এ সফল অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান (পিপিএম)-এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল মালখানগর এলাকায় অভিযান চালিয়ে নাছিমাকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নাছিমা খাতুন এলাকার একজন তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বের আরও ৪টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
এ ঘটনায় সিরাজদিখান থানায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে। ছবি সংগৃহীত।

