স্ফুলিঙ্গ ডেক্স :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলাম (২৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন খাদ্য গুদামের সামনে সড়কে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত জাহিদুল ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন মধ্য কাশিপুর এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম খাদ্য গুদামের সামনের রাস্তায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে জাহিদুলকে তল্লাশি করা হলে তার কাছে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মিমতানুর রহমান (পিপিএম) জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের কঠোর আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এই লক্ষ্য অর্জনে তিনি সকল নাগরিকের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। ছবি সংগৃহীত।

