সোহাগের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

সোহাগের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

ফেনসিডিল রাখার অপরাধে সোহাগ হোসেন ওরফে মোতাহারকে বিজ্ঞ আদালত সাত বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।রোববার যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক কাজী কামরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্ত সোহাগ হোসেন মোতাহার মণিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের শাখাওয়াতের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে সাড়ে তিনশ (৩৫০) বোতল ফেনসিডিলসহ আটক করা হয় সোহাগ হোসেন মোতাহারকে।
মামলার সূত্রে জানা যায়,২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি কেশবপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাতক্ষীরা জেলার কলারোয়া থেকে একজন ব্যক্তি একটি আলমসাধু চালিয়ে সরসকাঠি বাজার হয়ে কেশবপুর বাজারের দিকে আসছেন। খবর পেয়ে পুলিশের একটি দল সরসকাঠি বাজার এলাকায় অবস্থান নেয়।
সকাল ১০টার দিকে সোহাগকে আলমসাধু চালিয়ে আসতে দেখে পুলিশ তাকে থামানোর সংকেত দেয়। এ সময় তিনি পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে আলমসাধুর পাটাতনের নিচে তল্লাশি চালিয়ে সাড়ে তিনশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় কেশবপুর থানার তৎকালীন এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১ এপ্রিল এসআই সুব্রত কুমার সরদার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ। দণ্ডপ্রাপ্ত আসামি সোহাগকে রায় ঘোষণার পরে জেল হাজতে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *