অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ

অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ

জাকির হোসাইন তুষার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার মহম্মদপুর উপজেলায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর ছেলে ও মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী। তিনি বলেন, দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম হাসান। তিনি বলেন, মানবিক সহায়তার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে এবং একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহযোগিতা তাদের জন্য অনেক বড় স্বস্তি ও অনুপ্রেরণা। অনুষ্ঠান শেষে অতিথিরা ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শালিখায় মাদকবিরোধী অভিযানে এএসআইকে ছুরিকাঘাত !

মহম্মদপুরে ছাত্রলীগ নেতার স্ত্রীর নামে সারের ডিলারশিপ!

মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

মহম্মদপুরে ঋণের টাকায় গড়া কৃষকের ফলন্ত কলাবাগান কেটে নিধন!

মহম্মদপুরে মধুমতীর বুকে শরতের কাশফুলের শুভ্র সমারোহ : মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

মাগুরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ 'মাদক সম্রাট' শাহীন ও স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় ‘ভূতুড়ে বিলের’ ঘটনায় পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *