সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি পিবিআই যশোরের এসআই আলমগীর পেলেন আইজিপি ব্যাজ

সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি পিবিআই যশোরের এসআই আলমগীর পেলেন আইজিপি ব্যাজ

শহিদ জয় :
অপরাধ তদন্তে দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহ-২০২৬ এ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫” অর্জন করেছেন পিবিআই যশোর জেলায় কর্মরত এসআই মোঃ আলমগীর হোসেন।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির তাঁর হাতে এ সম্মানজনক ব্যাজ তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে দক্ষতা, চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন, অপরাধীদের আইনের আওতায় আনতে সাহসী ভূমিকা এবং জনগণকে নিরাপত্তা সেবায় আন্তরিক অবদানের জন্য তিনি এ স্বীকৃতি অর্জন করেন। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদার মনোভাবের কারণে সহকর্মীদের কাছেও তিনি একজন নির্ভরযোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিত।
এ অর্জন উপলক্ষে পিবিআই, যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান এসআই আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি বলেন, এ সম্মাননা শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পিবিআই যশোর জেলার সকল সদস্যের জন্য গর্ব, অনুপ্রেরণা ও পেশাদারিত্বের প্রতীক।
সহকর্মীদের মতে, অপরাধ দমনে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন এবং সত্য উদঘাটনে নিরলস প্রচেষ্টাই এসআই আলমগীর হোসেনকে এ সম্মাননার আসনে পৌঁছে দিয়েছে। তার এ অর্জনে পিবিআই যশোর জেলায় আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে।
পিবিআই যশোর জেলার পক্ষ থেকে তার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *