সার্কিট হাউসে জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সার্কিট হাউসে জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

নানা বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘৭১ টেলিভিশন’-এর ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উৎসব। গৌরবময় এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২১ জুন ২০২৬ রোববার দুপুরে যশোর সার্কিট হাউসের কনফারেন্স হলরুমে এক জমকালো আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও গণমাধ্যম অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে টেলিভিশনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাবিরুল হক সাবু। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দায়িত্বশীল, আপসহীন ও সম্পূর্ণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ৭১ টেলিভিশন অত্যন্ত অল্প সময়ে দেশের গণমাধ্যম অঙ্গনে নিজেদের একটি শক্ত ও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আগামী দিনেও চ্যানেলটি সাধারণ মানুষের অধিকারের কথা বলবে বলে আমরা প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ৭১ টেলিভিশন সূচনালগ্ন থেকেই জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের আপামর জনসাধারণের গভীর আস্থা অর্জন করেছে। দেশের ইতিবাচক বিকাশ, সত্যের উন্মোচন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনা প্রতিষ্ঠায় এই চ্যানেলটি শুরু থেকেই অত্যন্ত প্রশংসনীয় ও অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকারের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সান্তনু ইসলাম সুমিত, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দৌলা।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান, বিশিষ্ট লেখক-গবেষক ও প্রাচ্য সংঙ্গের প্রতিষ্ঠাতা বেনজিন খান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুবুল আলম লাভলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদসহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানের শুরুতে ৭১ টেলিভিশনের যশোর অফিসের স্টাফ রিপোর্টার এস এম ফরহাদ উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি দীর্ঘ ১৪ বছরের পথচলায় ৭১ টেলিভিশনের পাশে থাকার জন্য যশোরের সর্বস্তরের দর্শক, ক্যাবল অপারেটর ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যশোরবাসীর উদ্দেশ্যে চ্যানেলটির কেন্দ্রীয় শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

স্মরণীয় এই আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সম্মিলিতভাবে কেক কেটে ৭১ টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণের শুভক্ষণটি উদযাপন করেন। অতিথিরা মিষ্টিমুখ করার মধ্য দিয়ে চ্যানেলটির উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি টানেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *