সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ দেশে ফিরছে : বেনাপোল সীমান্তে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ দেশে ফিরছে : বেনাপোল সীমান্তে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ ভারত থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে পৌঁছানোর কথা রয়েছে। শোকাবহ এই প্রক্রিয়াকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত ও চেকপোস্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর ২০২৬) সকাল থেকেই বেনাপোল চেকপোস্ট ও তৎসংলগ্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সহ আইনশৃঙ্খলা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বিশেষ নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছেন। মরদেহ গ্রহণ ও হস্তান্তরের আইনি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, ৪৮ বছর বয়সী সাবেক এই ছাত্রনেতা দীর্ঘদিন ধরে মারাত্মক ব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। চিকিৎসার উদ্দেশ্যে তাঁকে ভারতের পশ্চিমবঙ্গে নেওয়া হয়েছিল। সেখানে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মরদেহ সীমান্ত অতিক্রমের পর আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *