সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) যশোর শহরের ঐতিহাসিক টাউন হল মাঠে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ সমন্বয়ে দিনব্যাপী নানামুখী বর্ণিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উৎসবের সময়সূচি অনুযায়ী, শুক্রবার সকালেই টাউন হল প্রাঙ্গণে ভক্তিমূলক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হবে। পরবর্তীতে সেখানে আয়োজিত হবে শতকণ্ঠে গীতাপাঠ, জাতীয় সংগীতি পরিবেশনের মাধ্যমে পাতাকা উত্তোলন, বিশেষ আলোচনা সভা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। আনুষ্ঠানিকতা শেষে টাউন হল মাঠ থেকে এক বিশাল ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং পৌর প্রশাসক রফিকুল হাসান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দেশ, জাতি ও মানবজাতির সার্বিক সমৃদ্ধি প্রার্থনায় প্রদীপ প্রজ্বলন পর্বটি পরিচালনা করবেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে অংশ নেবেন।

শুভ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বেজপাড়া পূজা সমিতি মন্দির ও ঘোষ বাড়ির মাঠে গিয়ে সমাপ্ত হবে, যেখানে পূজা উদযাপন পরিষদ জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত সকল ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বিজয়ী প্রতিযোগীদের মাঝে ট্রফি ও সনদ বিতরণের নির্ধারিত তারিখ জন্মাষ্টমীর কেন্দ্রীয় মঞ্চ থেকেই জানিয়ে দেওয়া হবে বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।

পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের যশোরবাসীকে জন্মাষ্টমীর প্রতিটি কর্মসূচিতে উপস্থিত থেকে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন। আয়োজকদের মতে, শ্রীকৃষ্ণের সুমহান শিক্ষা ও বাণী মূলত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মানবতা, সাম্য ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠার শিক্ষা দেয়। সেই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই যশোরে এবারের জন্মাষ্টমী উদ্ভাসিত হতে যাচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *