সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ও ফকির শওকত, সাধারণ সম্পাদক পদের লড়াইয়ে ৩ প্রার্থী

সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ও ফকির শওকত, সাধারণ সম্পাদক পদের লড়াইয়ে ৩ প্রার্থী

স্ফুলিঙ্গ রিপোর্ট :

প্রেসক্লাব যশোরের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে কোষাধ্যক্ষ ও দফতর সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করায় এ দুই পদে জাহিদ আহমেদ লিটন ও তহীদ মনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে ফকির শওকত ও জাহিদ হাসান টুকুন;সহসভাপতি পদে আনোয়ারুল কবির নান্টু, সাইফুল ইসলাম সজল ও সরোয়ার হোসেন; সাধারণ সম্পাদক পদে নুর ইসলাম, ওহাবুজ্জামান ঝন্টু ও জুয়েল মৃধা এবং যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ, সরোয়ার হোসেন, এম আইউব ও ফিরোজ গাজী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়েছেন সাইফুর রহমান সাইফ ও দেওয়ান মোর্শেদ আলম।

এছাড়া ছয়টি সদস্য পদের বিপরীতে ১১জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন শেখ আব্দুল্লাহ হোসাইন, তৌহিদ জামান, শহিদ জয়, মীর মঈন হোসেন মুসা, রফিকুল ইসলাম, এসএম সোহেল, আব্দুল ওয়াহাব মুকুল, জুয়েল মৃধা, সফিক সাইয়িদ, মুর্শিদুল আজিম হিরু ও গালিব হাসান পিল্টু।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল জানান, রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৬টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বসতঘরে হামলা-ভাঙচুর : প্রতিবাদ করায় জহিরকে রক্তাক্ত করলো পিতা-পুত্র

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *