শিল্প, সাহিত্য ও শিক্ষার মানোন্নয়নে প্রতিমন্ত্রী অমিতের দুই দিনের যশোর সফর

শিল্প, সাহিত্য ও শিক্ষার মানোন্নয়নে প্রতিমন্ত্রী অমিতের দুই দিনের যশোর সফর

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দুই দিনের এক বিশেষ সরকারি সফরে আগামী ১৪ আগস্ট নিজ জেলা যশোরে আসছেন। সফরকালে তিনি ১৪ ও ১৫ আগস্ট যশোরের বিভিন্ন শিক্ষা, শিল্প ও সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ১৪ আগস্ট সকাল সাড়ে ৬টায় ঢাকার ধানমন্ডির বাসভবন থেকে সড়কপথে যশোরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সকাল ১০টায় যশোরে পৌঁছানোর পর সকাল সাড়ে ১০টায় বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এস এম সুলতান ফাইন আর্ট কলেজে আয়োজিত ‘শিল্পকর্ম প্রদর্শনী ও শিল্পকর্ম গ্যালারি’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী।

একই দিন বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে জেলার সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং পরিচালনা পর্ষদের সভাপতিদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সফরের দ্বিতীয় দিন, ১৫ আগস্ট সকাল ১০টায় যশোর ইন্সটিটিউটে ‘ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব’-এর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করবেন অনিন্দ্য ইসলাম অমিত। পরবর্তীতে সকাল সাড়ে ১১টায় যশোর পিপিআই মিলনায়তনে সদর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের সাথে শিক্ষার মান উন্নয়নবিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন তিনি।

দুই দিনের সফর শেষে ১৫ আগস্ট বিকেল সাড়ে ৫টায় বা সন্ধ্যা ৬টার দিকে সড়কপথে যশোর থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য ও পূর্ণাঙ্গ সফরসূচি নিশ্চিত করা হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *