বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (কলাপাড়া):
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দর সংলগ্ন লালুয়া ইউনিয়নে ধর্মীয় পরিবেশ, মিলাদ মাহফিল ও ফিতা কাটার মধ্য দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘শামীম ট্রেডার্স’ এবং ‘সাফ ওয়ান এন্টারপ্রাইজ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে লালুয়া ইউনিয়নের মহল্লা পাড়া এলাকায় এ উদ্বোধনী ও দোয়া মাহফিলের আয়োজন করেন উক্ত প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী শামীম সরদার এবং সাগর সাউগার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের শুভ সূচনা করেন কলাপাড়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি গাজী মোহাম্মদ হারুন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নসু, লালুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, সহ-সভাপতি জাহাঙ্গীর মাতবর, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক হেলাল খান, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার, লালুয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ছলেমান ও সাধারণ সম্পাদক শামীম সরদার। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
জনি জামালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠান দুটির সমৃদ্ধি, দেশের কল্যাণ এবং ব্যবসা সফলতার কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সোলায়মান। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

