লালদীঘির পাড়ে কাজী নজরুলের সুর ও বাণীর মূর্ছনা : ব্যঞ্জন থিয়েটারের অনন্য নজরুলবর্ষ উদযাপন

লালদীঘির পাড়ে কাজী নজরুলের সুর ও বাণীর মূর্ছনা : ব্যঞ্জন থিয়েটারের অনন্য নজরুলবর্ষ উদযাপন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে বর্ণাঢ্য আয়োজন ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নজরুলবর্ষ’ উদযাপন করেছে স্থানীয় ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘ব্যঞ্জন থিয়েটার’।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে শহরের লালদীঘির পাড়স্থ রাজু মঞ্চে ব্যঞ্জন থিয়েটারের উদ্যোগে কবি নজরুল বিষয়ক এক প্রাণবন্ত আলোচনাসভা, কবিতা আবৃত্তি ও বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার বিশেষ কর্মকর্তা, বিশিষ্ট কবি ও গবেষক প্রফেসর ড. সবুজ শামীম আহসান অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে জাতীয় কবির জীবন, রাজনীতি ও সাহিত্যের নানা দিক তুলে ধরেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক স্বপন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্যঞ্জন থিয়েটারের সভাপতি আনিসুজ্জামান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রারম্ভিক স্বাগত বক্তব্য রাখেন নজরুলবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব স্বপন কুমার গাঙ্গুলী।

অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য তুলে ধরেন নজরুলবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক মঞ্জুর কাদের মঞ্জু, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, যশোর হোমিওপ্যাথিক কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এ কে এম মহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক এবং ‘শেঁকড়ের সন্ধানে’-এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মায়া। আলোচনার অংশ হিসেবে বিদ্রোহী কবির সংক্ষিপ্ত জীবনী ও আলেখ্য পাঠ করেন কবি নজিবর রহমান।

আলোচনাসভা শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে নজরুলসঙ্গীতের তালে নূপুরের ঝংকার তোলেন নৃত্যশিল্পী প্রত্যাশা বিশ্বাস ও মেধা মণ্ডল গুঞ্জন। এছাড়া স্থানীয় বিশিষ্ট শিল্পীদের আবৃত্তি ও সঙ্গীতের মধ্য দিয়ে লালদীঘির পাড়ে গভীর রাত পর্যন্ত নজরুলের আবহ ছড়িয়ে পড়ে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *