রেলগেটে রিকশাযাত্রী রাকিবকে ছুরিকাঘাত

রেলগেটে রিকশাযাত্রী রাকিবকে ছুরিকাঘাত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর জেলা শহরের অন্যতম ব্যস্ততম এলাকা রেলগেটে ভোররাতে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর জখম হয়েছেন রাকিব (৩০) নামে এক রিকশাযাত্রী। টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাঁকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করেছে। আজ শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে শহরের রেলগেট এলাকায় এই ছিনতাই ও হামলার ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের হামলায় আহত যুবকের নাম রাকিব (৩০)। তিনি যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী রাকিব ঘটনার বিবরণ দিয়ে জানান, আজ ভোরে তিনি ব্যক্তিগত প্রয়োজনে শহরের দড়াটানা মোড় থেকে একটি রিকশাযোগে রাজগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হন। রিকশাটি ভোর সাড়ে ৫টার দিকে রেলগেট এলাকা অতিক্রম করার সময় ওত পেতে থাকা একদল ছিনতাইকারী তাঁর গতিপথ রোধ করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাঁর সাথে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাঁর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *