রাজপথের আন্দোলনের অনুপ্রেরণা বেগম খালেদা জিয়া : যশোর জেলা বিএনপির দোয়া মাহফিলে প্রতিমন্ত্রী অমিত

রাজপথের আন্দোলনের অনুপ্রেরণা বেগম খালেদা জিয়া : যশোর জেলা বিএনপির দোয়া মাহফিলে প্রতিমন্ত্রী অমিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

‘গণতন্ত্রের মা’, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) যশোর জেলা বিএনপি কার্যালয়ে দোয়া ও মোনাজাতের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অত্যন্ত জনপ্রিয় ও বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপোষহীন সংগ্রাম এবং দেশের সার্বিক উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার পথপ্রদর্শন ও ত্যাগ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার মূল চালিকাশক্তি হিসেবে যুগ যুগ ধরে অনুপ্রেরণা জুগিয়ে যাবে।

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, কবরের শান্তি এবং পরকালীন জীবনে জান্নাতুল ফেরদৌস কামনায় মহান আল্লাহর দরবারে দরদভরা প্রার্থনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা জানানো হয়।

অনুষ্ঠানে যশোর জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক শীর্ষস্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত : দুই আশঙ্কাজনকসহ আহত ৩

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *