যশোরে বিএএফ মিউজিয়াম চত্বরে ভুয়া বিমানবাহিনীর সদস্য ও তাঁর স্ত্রী আটক

যশোরে বিএএফ মিউজিয়াম চত্বরে ভুয়া বিমানবাহিনীর সদস্য ও তাঁর স্ত্রী আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যের ভুয়া পরিচয়পত্র দেখিয়ে বিএএফ মিউজিয়াম এক্সটেনশনে  প্রবেশ করার চেষ্টার সময় এক যুবক ও তাঁর অপ্রাপ্তবয়স্ক স্ত্রীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন— নড়াইল জেলার বাসিন্দা সিফাত আল মামুন (২২) এবং তাঁর স্ত্রী আমেনা খাতুন (১৫)। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর শহরের বিমানবাহিনী জাদুঘর প্রবেশদ্বারে সন্দেহজনক গতিবিধির কারণে তাঁদের আটক করা হয়।

ঘটনার বিবরণী সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে সিফাত আল মামুন নিজেকে সক্রিয় বিমানবাহিনী সদস্য পরিচয় দিয়ে বিশেষ সুবিধা নিয়ে বিএএফ মিউজিয়ামে প্রবেশের চেষ্টা করেন। এ সময় গেটে দায়িত্বপ্রাপ্ত বিমানবাহিনীর নিরাপত্তা সদস্যদের সন্দেহ হলে তাঁরা ভুয়া পরিচয়পত্রটি যাচাই-বাছাই শুরু করেন। জেরার মুখে সিফাত স্বীকার করেন যে, তিনি কোনো সেনাসদস্য বা বিমানবাহিনীর কর্মকর্তা নন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিরাপত্তা কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিফাত আল মামুন জানান, আমেনা খাতুনকে বিয়ের পিঁড়িতে বসাতে ও শ্বশুরবাড়ির লোকজনকে প্রভাবিত করতে তিনি নিজে জালিয়াতির মাধ্যমে বিমানবাহিনীর এই ভুয়া সার্ভিস কার্ড তৈরি করেছিলেন। স্ত্রীকে ঘোরানোর উদ্দেশ্যে ওই জাল কার্ড দেখিয়ে মিউজিয়ামে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বিমানবাহিনী কর্তৃপক্ষ যশোর কোতোয়ালি মডেল থানায় খবর দেয়। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন জব্দ করে পুলিশ।

ঘটনার নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, “ভুয়া পরিচয়পত্র তৈরি ও প্রতারণার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *