রূপসা পরিবহনের বেপরোয়া গতির বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌরসভার কর্মচারী নিহত

রূপসা পরিবহনের বেপরোয়া গতির বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌরসভার কর্মচারী নিহত

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীসেবার নামে বেপরোয়া গতিতে চলা ‘রূপসা পরিবহন’-এর একটি ঘাতক বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুস সামাদ (৫০) নামে কালীগঞ্জ পৌরসভার এক পরিদর্শক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সামনের যশোর-ঝিনাইদহ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভায় ‘কসাইখানা পরিদর্শক’ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে আব্দুস সামাদ নিজ মোটরসাইকেলযোগে শহরের দিক থেকে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি রূপসা পরিবহনের বাস মোটরসাইকেলটিকে সরাসরি সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সামাদ। ঘটনার সময় তাঁর সাথে থাকা আরেকজন আরোহী গুরুতর আঘাত পান।

খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ দ্রুত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও রেজওয়ানা নাহিদ জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌরসভার কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদের নিথর দেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।”

দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের আবহ বিরাজ করছে। পুলিশ বাসটিকে শনাক্ত ও চালককে গ্রেপ্তারে অভিযানে নেমেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

কোটচাঁদপুরে শীতের আগমনী সুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কালীগঞ্জের ইউএনও

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *