স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের বিভিন্ন উপজেলায় একদিনে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) জেলার চৌগাছা, মনিরামপুর এবং যশোর সদর উপজেলা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। আহতদের সবাইকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
বাইক দুর্ঘটনায় মারাত্মক জখম ১: গতকাল সকাল ১০টার দিকে চৌগাছা উপজেলার পুড়াপাড়া এলাকায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়েন মাহাবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি। তিনি রামকৃষ্ণপুর গ্রামের মৃত দাউদ বিশ্বাসের ছেলে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ট্রাক চাপায় নারীর হাত কাটা জখম: একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে চৌগাছার দানবক্স এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক মোটরসাইকেল আরোহী মরিয়ম (২৪) নামের এক নারীকে সজোরে চাপা দেয়। এতে তাঁর ডান হাত কেটে মারাত্মকভাবে জখম হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
রিকশা থেকে পড়ে বৃদ্ধ আহত: এদিকে রাত সোয়া ১০টার দিকে যশোর শহরের ঢাকা রোড কাঁঠালতলা মোড় এলাকায় রিকশা থেকে পড়ে মোশাররফ (৬০) নামের এক বৃদ্ধ আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য একই হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ প্রকাশের সময় পর্যন্ত আহত তিনজনই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফাইল ছবি সংগৃহীত।

