যশোরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় আরও ৭ জন আটক

যশোরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় আরও ৭ জন আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় চিহ্নিত মাদক কারবারি রহিম উদ্দিনকে আটক করতে গিয়ে পুলিশের ওপর সঙ্গবদ্ধ হামলার ঘটনায় জড়িত অভিযোগে আরও সাতজনকে আটক করেছে পুলিশ।

গত সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাতে রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ নিয়ে এ ঘটনায় সর্বমোট আটজনকে আটক করল যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন রায়পাড়া এলাকার রনির স্ত্রী পিংকি, কাইয়ুম শেখের স্ত্রী পারভীন ওরফে কুটি, কালু শেখ ও তাঁর স্ত্রী নুরজাহান, তুলাতলা এলাকার কামরুল ইসলাম বাবুর স্ত্রী রওশন আরা বেগম ও তাঁর মেয়ে নদী আক্তার শ্রাবন্তী এবং মৃত নান্নু ওরফে লালু শেখের দুই ছেলে রনি ও কালু। এর আগে ঘটনার পরপরই তুলাতলা এলাকার কামরুল ইসলাম বাবুর ছেলে রবিউল ইসলাম রনিকে হাতেনাতে আটক করেছিল পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে কোতোয়ালি মডেল থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ দল চাঁচড়া রায়পাড়া জামতলা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক কারবারি রহিম উদ্দিন নিজের কাছে থাকা একটি পুঁটলি ফেলে দ্রুত পালিয়ে যান। পুলিশ পরবর্তীতে ফেলে যাওয়া উক্ত পুঁটলি তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

ইয়াবা উদ্ধারের পর রহিমকে ধাওয়া করে আটকের চেষ্টা চালানো হলে স্থানীয় সংঘবদ্ধ মাদক কারবারি ও তাদের সহযোগীরা পুলিশের কাজে সরাসরি বাধা দেয় এবং হামলা চালায়। হামলার একপর্যায়ে তারা কর্তব্যরত পুলিশ কনস্টেবল ইরফান আলীকে এলোপাতাড়ি চড়, লাথি ও ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে শারীরিক নির্যাতন চালায়।

ঘটনার খবর পেয়ে এসআই জাবেদ আলী অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে উগ্র হামলাকারীরা পুলিশের সরকারি গাড়িতে হামলা ও ভাঙচুরের চেষ্টা চালায়। সে সময় পুলিশ ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম রনিকে আটক করতে সক্ষম হলেও অন্য হামলাকারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করে। মামলার এজাহারভুক্ত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বাঘারপাড়ায় একই রাতে তিন ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি!

যশোরে চেতনানাশক খাইয়ে মিল ম্যানেজারের ৬ লাখ টাকা ছিনতাই

শংকরপুরে ককটেল উদ্ধারের ঘটনায় জড়িত গোল্ডেন ফিরোজ গ্রেফতার

ঝিকরগাছায় উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

বিএসপির বিশেষ সংকলন ‘বিদ্রোহী’ প্রকাশ উপলক্ষে যশোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে : মহানবমীতে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

অবহেলিত মানুষের আস্থার প্রতীক তরুণ নেতা আসাদুল আলম ঝন্টু

নিরাপত্তা নিশ্চিতকরণ ও সম্প্রীতির বার্তা নিয়ে বাহাদুরপুর বটতলা মণ্ডপে প্রতিমন্ত্রী অমিত

যশোর সীমান্তে সাড়ে চার লাখ টাকার মালামাল আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *