যশোরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি : ২৪ ঘণ্টায় নতুন ৩৩ জন হাসপাতালে ভর্তি

যশোরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি : ২৪ ঘণ্টায় নতুন ৩৩ জন হাসপাতালে ভর্তি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন আরও বাড়ছে। সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত সর্বশেষ ২৪ ঘণ্টার ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন অনুযায়ী, নতুন করে জেলায় আরও ৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৫ জনে।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে অভয়নগরে ৬ জন, বাঘারপাড়ায় ৫ জন, চৌগাছায় ১ জন, ঝিকরগাছায় ২ জন, কেশবপুরে ৮ জন, মনিরামপুরে ৩ জন, শার্শায় ৬ জন এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ২ হাজার ২৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ১২০ জন রোগী। এছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন সময়ে ৮৫ জন রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মোট ২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিকল্প নেই। সামান্য জ্বর বা উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

অভয়নগরে স্কুল চলাকালে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ : শিক্ষক ইমরান পলাতক

দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দৌলা অসুস্থ হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি

যশোরে ৩৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

ঝিকরগাছায় থানায় ঘুষ না দেওয়ায় আসামির ভাইকে মারধরের অভিযোগ

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে জাতীয় ছাত্রশক্তি ও এনসিপির ব্যাপক লিফলেট বিতরণ

বেনাপোল-যশোর-ঢাকা প্রভাতী ট্রেন চালুর দাবিতে আগামীকাল যশোরে প্রতীকী রেল অবরোধ কর্মসূচি

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে ছাত্রদলের কর্মীসভা

যশোরে একদিনে মাদক ও চুরির অপরাধে চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

যশোর শহরের তেঁতুলতলায় নসিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ : আহত ৩

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *