যশোরে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক : ২৪ ঘণ্টায় নতুন ৩৫ আক্রান্ত

যশোরে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক : ২৪ ঘণ্টায় নতুন ৩৫ আক্রান্ত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলাজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) যশোর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মো. শামসুল ফালাক কর্তৃক প্রস্তুতকৃত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ৭ সেপ্টেম্বর পর্যন্ত যশোর জেলায় সর্বমোট ৮১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ৭২৩ জন রোগী সুস্থ হয়ে নিজ নিজ আবাসে ফিরে গেছেন।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯০ জন ডেঙ্গু রোগী সরাসরি চিকিৎসাধীন রয়েছেন। জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে ১ জন রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

উপজেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, কেশবপুর উপজেলায় সর্বোচ্চ ৯৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া অভয়নগরে ১৪ জন, বাঘারপাড়ায় ৪০ জন, চৌগাছায় ১১ জন, ঝিকরগাছায় ২৬ জন, মনিরামপুরে ৩১ জন এবং শার্শা উপজেলায় ৪১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সরাসরি চিকিৎসা গ্রহণ করেছেন ১৩২ জন রোগী।

স্বাস্থ্য বিভাগ ও সচেতন মহল থেকে এডিস মশার বিস্তার রোধে বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে রক্ত পরীক্ষার তাগিদ দেওয়া হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বসতঘরে হামলা-ভাঙচুর : প্রতিবাদ করায় জহিরকে রক্তাক্ত করলো পিতা-পুত্র

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *