যশোরে ঘরের টিন কেটে চুরি : মুড়লি থেকে কুখ্যাত ‘চোর মিজান’ গ্রেফতার

যশোরে ঘরের টিন কেটে চুরি : মুড়লি থেকে কুখ্যাত ‘চোর মিজান’ গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের রামনগর ধোপাপাড়া এলাকায় বসতঘরের টিন কেটে চুরির ঘটনায় প্রধান অভিযুক্ত মিজান ওরফে ‘চোর মিজান’কে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আলোচিত এই চুরি সংক্রান্ত মামলায় এর আগেই তার সহযোগী সুজনকে আটক করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে যেকোনো সময় স্থানীয় রোকসানা খাতুনের বসতঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে একদল চোর। তারা ঘর থেকে মূল্যবান স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, রুপার নূপুর, ব্যবহৃত নতুন পোশাক ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এই ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্য লেলিন বাদী হয়ে মিজান ও সুজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় একটি চুরি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলা দায়েরের পর গত ১ আগস্ট চুরি করা মালামাল খোলাবাজারে বিক্রি করার সময় প্রথম আসামি সুজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ও গোপন সংবাদের ওপর নির্ভর করে আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) দুপুরে শহরের মুড়লি এলাকা থেকে মূল অভিযুক্ত মিজানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, মিজান ও সুজন উভয়ই এলাকার নিবন্ধিত পেশাদার চোর। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানাসহ বিভিন্ন স্থানে একাধিক চুরি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *