যশোরে কোটি টাকার বিলাসীবহনে ইয়াবা পাচার!

যশোরে কোটি টাকার বিলাসীবহনে ইয়াবা পাচার!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে সিএইচআর (CHR) মডেলের একটি বিলাসবহুল প্রাইভেটকারসহ দুজনকে গ্রেফতার করেছে। এ সময় তাঁদের হেফাজত থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আজ শনিবার (১ আগস্ট ২০২৬) আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার প্রথম প্রহরে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম কোতোয়ালী মডেল থানাধীন পালবাড়ী মোড় এলাকায় চেকপোস্ট বসায়। রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে ক্যান্টনমেন্টের দিক থেকে আসা একটি লাল রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়। গাড়িটির চালক চৌগাছা উপজেলার আফরা গ্রামের মোঃ মনিরুজ্জামানকে (৩৫) নিচে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সামনের দুই সিটের মাঝের টুলবক্স থেকে একটি সিগারেটের প্যাকেটে লুকানো ৫ পিস ইয়াবা পাওয়া যায় এবং গাড়িটি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত মনিরুজ্জামানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতেই দ্বিতীয় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। রাত আড়াইটার দিকে কোতোয়ালী থানার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত মীর ইসলাম আলীর ছেলে মোঃ এরশাদ আলীকে (৪০) ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ২০৫ পিস ইয়াবা ও জব্দকৃত প্রাইভেটকারসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা জুড়ে মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এমন তল্লাশি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *