যশোরজুড়ে ডিবি, ট্রাফিক ও ৯ থানার জোরালো অভিযান : সতর্ক অবস্থায় পুলিশ

যশোরজুড়ে ডিবি, ট্রাফিক ও ৯ থানার জোরালো অভিযান : সতর্ক অবস্থায় পুলিশ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জেলা জুড়ে ব্যাপক তৎপরতা চালিয়েছে যশোর জেলা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) জেলার ৯টি থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে জেলার ৪৩টি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানে একযোগে বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

দিনভর পরিচালিত এই তল্লাশিচৌকি অভিযানে ১ হাজার ৭০০টিরও বেশি মোটরসাইকেল ও প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। নিয়ম অমান্য ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩৪টি মোটরসাইকেল আটক করা হয় এবং ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় মামলা দায়ের করা হয়। এছাড়া অভিযানকালে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

অভিযানের বিষয়ে যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ মিরাজুল ইসলাম পিপিএম-সেবা জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নির্মূল এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চলমান বিশেষ কার্যাবলীর অংশ হিসেবেই এই বড় ধরনের তল্লাশি পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ও অপরাধ দমনে ভবিষ্যতে পুলিশের এ ধরনের সমন্বিত অভিযান আরো জোরালোভাবে অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাদক ত্যাগ, কিশোর গ্যাং নির্মূল এবং সুস্থ-সবল সমাজ গড়ার আহ্বানের মধ্য দিয়ে জেলা পুলিশ এ ধরনের জনকল্যাণমুখী ও কঠোর আইনি পদক্ষেপ চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *