যশোর উপশহর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঐতিহাসিক সফর

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর উপশহর কলেজের জন্য আজ শুক্রবার (৮ মে ২০২৬) ছিল এক বিশেষ আনন্দের ও স্মরণীয় দিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর (উপাচার্য) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ্ মহোদয়ের কলেজ মনিটরিং ও আগমন উপলক্ষে এক প্রাণবন্ত “মতবিনিময় সভা” ও বৃক্ষ চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের মধ্যে এই প্রথম কোনো কলেজে উপাচার্য মহোদয়ের এমন আগমনকে কলেজ কর্তৃপক্ষ বড় সাফল্য ও সৌভাগ্য হিসেবে দেখছেন।

উপশহর কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ্। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. দেলোয়ার হোসেন খোকন। এছাড়াও গভর্নিং বডির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফকরুল বিশ্বাস, মোঃ নুর ইসলাম এবং মোঃ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক মন্ডলী ও এলাকার বিভিন্ন স্কুল-কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপশহর কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর ডা. এস. এম. আবু আহসান লাল্টু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি কলেজের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভা শেষে উপাচার্য মহোদয় কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষ চারা রোপণ করেন এবং কলেজের সামগ্রিক শিক্ষা পরিবেশের প্রশংসা করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *