যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে স্পোর্টস ও ফুড ফেস্টিভ্যাল শুরু

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে স্পোর্টস ও ফুড ফেস্টিভ্যাল শুরু

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাৎসরিক স্পোর্টস, কালচারাল উইক ও হেলদি ফুড ফেস্টিভ্যাল-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কলেজ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের সূচনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও খ্যাতিমান শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা পরিবেশন করেন। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীদের পড়াশোনার প্রবল চাপের মাঝে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও কর্মক্ষম থাকতে নিয়মিত খেলাধুলা, নান্দনিক সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাদ্যাভ্যাসের কোনো বিকল্প নেই।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, ক্যারাম এবং টেবিল টেনিসসহ বিভিন্ন আন্তঃবিভাগীয় খেলায় অংশ নেন। উক্ত অনুষ্ঠানে কলেজের সর্বস্তরের শিক্ষক, কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছার প্রবীণ আইনজীবী ইমদাদুল হক দুলু আর নেই, কীর্তিপুরে দাফন সম্পন্ন

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *