অভয়নগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৩ জন গ্রেপ্তার

অভয়নগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৩ জন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগের চার প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ও শনিবার সকালে সদরের বসুন্দিয়া এবং অভয়নগর উপজেলা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন—যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর খানপাড়া এলাকার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম খান ওরফে ‘মিস্টার’, অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন (৪০) ও নিয়ামুল শেখ (৩০) এবং নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম ওরফে রাজীব শেখ (৩২)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নাশকতার পরিকল্পনা এবং বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও তছনছ করার ঘটনায় দায়ের করা মামলায় জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্যদিকে, অভয়নগর উপজেলা এলাকায় ২০২৫ সালের ১৮ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি স্পর্শকাতর মামলায় আলমগীর, নিয়ামুল ও রাজীব শেখকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এদের মধ্যে রাজীব শেখ দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে। শনিবার দুপুরে তাঁদের সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছার প্রবীণ আইনজীবী ইমদাদুল হক দুলু আর নেই, কীর্তিপুরে দাফন সম্পন্ন

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *