যশোর আ.লীগের রাজনীতিতে প্রভাবশালী নেতা খয়রাত হোসেন পুলিশি হেফাজতে

যশোর আ.লীগের রাজনীতিতে প্রভাবশালী নেতা খয়রাত হোসেন পুলিশি হেফাজতে

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি খয়রাত হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার পর যশোর শহরের খালধার রোড এলাকা থেকে সদর পুলিশ ফাঁড়ির একটি টিম তাকে আটক করে।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের হয়ে বিভিন্ন সময় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে খয়রাত হোসেনের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ রোববার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ মণিরামপুরের ৩ যুবক গ্রেপ্তার

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *