স্ফুলিঙ্গ ডেক্স :
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বটতলা (মাংস হাটি) এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ৫১ বোতল ভারতীয় মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় হাতেনাতে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (২৬ আগস্ট) সকাল পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। ডিএনসি সূত্রের খবর অনুযায়ী, আটককৃত মো. আবুল কালামের মালিকানাধীন মুরগির দোকানে তল্লাশি চালিয়ে মাটিতে পুঁতে রাখা ও বেড়ায় ঝুলানো অবস্থায় ১৭ লিটার ৮৭৫ মিলিলিটার ভারতীয় মদ (আইস ভদকা, ম্যাকডওয়েল ও এমবার গোল্ড) এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন—কামারজানি ইউনিয়নের গোহাট এলাকার মো. আবুল কালাম (৪৫) এবং খোলাহাটী ইউনিয়নের দক্ষিণ আইনালের তাড়ী এলাকার মো. সবুজ মিয়া (২৮)।
উদ্ধারকৃত আলামত জব্দ করে অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গাইবান্ধা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।


