মিথ্যা অপবাদে বৃদ্ধকে পিটিয়ে হত্যা !

স্ফুলিঙ্গ ডেক্স :

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে নিয়াশা চন্দ্র দাস (৫৭) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কলমা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কলমা গ্রামের দাসপাড়া এলাকার বাসিন্দা নিয়াশা চন্দ্র দাস পেশায় একজন জেলে ছিলেন। সোমবার রাতে মহাদেব হঠাৎ নিয়াশার বিরুদ্ধে তার প্রবাসী ভাই অসিম দাসের স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অভিযোগ তোলেন। এই অপবাদ দিয়ে তাকে ঘর থেকে ডেকে নিয়ে মারধর শুরু করেন মহাদেব ও তার সহযোগী মাহবুব।

একপর্যায়ে রাত ৩টার দিকে তাকে দাসপাড়া হরি সভা মন্দিরের সামনে নিয়ে আসা হয়। সেখানে মাহবুব তাকে সজোরে থাপ্পড় মারলে তিনি পাকা রাস্তায় লুটিয়ে পড়েন। এতে তার নাক-মুখ দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 আশ্চর্যের বিষয় হলো, যার ঘরে উঁকি দেওয়ার কথা বলা হচ্ছে, সেই প্রবাসী অসিম দাসের স্ত্রী পূজা দাস এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তার দেবর মহাদেব দীর্ঘদিন ধরে তাকে বিরক্ত করে আসছিল। তাকে সামাজিকভাবে হেয় করতে এবং বৃদ্ধ নিয়াশার ওপর ব্যক্তিগত আক্রোশ মেটাতেই এই মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। নিহত বৃদ্ধ তাদের বাড়ির আশেপাশেও যাননি বলে তিনি জানান।নিহতের বড় মেয়ে উর্মিলা মন্ডল কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে ঘর থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসি চাই।”

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মহাদেব নামে একজনকে আটক করেছে। তবে অন্য অভিযুক্ত মাহবুব বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতীকী-ছবি

আরো পড়ুন

নারী শিক্ষায় নতুন দিগন্ত ও প্রযুক্তিগত বিপ্লব : গোল্ডেন জিপিএ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *