মামলা হলেও আসামিরা অধরা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের শংকরপুর এলাকায় এক গৃহবধূর বাড়িতে ঢুকে চাঁদা দাবির অভিযোগে হামলা, মারধর, লুটপাট ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী লাকি বেগম (৪৫) লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,শহরের শংকরপুর বটতলা মসজিদ সংলগ্ন মেডিকেল পাড়ার বাসিন্দা লাকি বেগম দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন যুবকের চাঁদাবাজির শিকার হয়ে আসছিলেন। অভিযুক্তরা হলেন এলাকার আকাশ (১৯),শান্ত (২২) ও অনি ওরফে অনিক (২৫)সহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন।
ভুক্তভোগীর অভিযোগ,গত ২৪ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার বাড়িতে প্রবেশ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয় এবং তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।
এ সময় ঘরের সিসি ক্যামেরা ভাঙচুরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। অভিযোগে বলা হয়, ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা, স্বর্ণালংকার,গুরুত্বপূর্ণ কাগজপত্র, ৪টি পাসপোর্ট, একটি মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
লাকি বেগম জানান, তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে থানা একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। চাঁদাবাজি মামলা দায়ের করার পরে সন্ত্রাসীদের হুমকিতে বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি আসামিদের দ্রুত গ্রেফতার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ প্রসঙ্গে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন এই ঘটনায় থানায় মামলা হয়েছে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। ফাইল ছবি

আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *