স্ফুলিঙ্গ রিপোর্ট :
মাগুরা জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে ও অবৈধ নেটওয়ার্ক ধসে দিতে বিশেষ অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, মাগুরা। অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১২৮ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৮,০০০ টাকাসহ ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ১ জন মাদকসেবিকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
২৪ আগস্ট ২০২৬ সোমবার মাগুরা সদর থানাধীন নিজনান্দুয়ালী ও পিটিআইপাড়া এলাকায় ডিএনসির পৃথক দুটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
অভিযানে আটককৃত আসামিরা হলেন— নিজনান্দুয়ালী এলাকার মৃত আঃ রউফ শেখের ছেলে মোঃ মিন্টু শেখ (৪৩), পারনান্দুয়ালী বিত্তিপাড়া এলাকার মৃত আলিম শেখের ছেলে মো: মুকুল শেখ (৫০) এবং সংকোচখালি এলাকার মো: ওমর আলীর ছেলে মো: আল আমিন হোসেন (২৪)।
ডিএনসি সূত্র জানায়, নিজনান্দুয়ালী ও পিটিআইপাড়া এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন ও জনগণের শান্তি বিনষ্ট করার অপরাধে এবং গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে এই আলামত উদ্ধার করা হয়।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ বেলাল হোসেন আসামিদের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট এবং মাগুরা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আমিনুল ইসলাম প্রথম আসামী মোঃ মিন্টু শেখকে (৪৩) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অন্যদিকে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক বাকি দুই আসামী মো: মুকুল শেখ এবং মো: আল আমিন হোসেনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় নিয়মিত মামলায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।ছবি সংগৃহীত।


