মহেশপুরে র‍্যাবের অভিযানে ৬৬৪ বোতল মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

মহেশপুরে র‍্যাবের অভিযানে ৬৬৪ বোতল মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৭২ বোতল স্কাফ সিরাপ ও ২৯২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার সামান্তা চারাতলা এলাকায় অভিযান চালিয়ে মুজাহিদ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি মহেশপুর উপজেলার চারাতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
র‍্যাব জানায়, অভিযানের সময় উদ্ধার হওয়া ৩৭২ বোতল স্কাফ ও ২৯২ বোতল ফেন্সিডিল সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত আলামত মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *