‘ভিক্ষা করে আর কত পাবো?’-ক্যান্সারে আক্রান্ত মায়ের জীবন ভিক্ষা চাইলেন মেয়ে সাগরিকা

‘ভিক্ষা করে আর কত পাবো?’-ক্যান্সারে আক্রান্ত মায়ের জীবন ভিক্ষা চাইলেন মেয়ে সাগরিকা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের হাসিনা বেগম (৬০) দীর্ঘদিন ধরে থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। গলায় টিউমার থেকে রক্তক্ষরণ হওয়ায় তিনি খেতে, হাঁটতে কিংবা বসতেও পারেন না। চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, যার জন্য প্রায় ৫ লাখ টাকা দরকার।

হাসিনা বেগমের মেয়ে সাগরিকা বেগম জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ভাই মারা যাওয়ার পর তারা চরম আর্থিক সংকটে পড়েন। মায়ের চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হলেও প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে পারেননি। বর্তমানে ভিক্ষা ও বাসাবাড়িতে কাজ করে যা আয় হয়, তা দিয়েই ওষুধ কিনছেন।
নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহা বলেন, পরিবারটি অত্যন্ত অসহায়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
হাসিনা বেগমের চিকিৎসায় সহায়তা করতে যোগাযোগ: ০১৯৯৯৫৫২৩০০ (সাগরিকা বেগম, বিকাশ)।ছবি সংগৃহীত।
আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *