বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী মাদ্রাসা শিক্ষক নিহত

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী মাদ্রাসা শিক্ষক নিহত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় এলাকায় লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামের এক মাদ্রাসা শিক্ষক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহী শিক্ষক ও ভ্যানচালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত ইব্রাহিম হোসেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন— একই মোটরসাইকেলের আরোহী শিক্ষক ফজলু (৪৫) এবং ভ্যানচালক আলী কদর (৩৫)। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) দুপুর পৌনে ২টার দিকে বাইপাস সড়কের ভবেরবেড় গ্রামের রাজুর বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিক্ষক ইব্রাহিম হোসেন ও শিক্ষক ফজলু মোটরসাইকেলযোগে গোগা এলাকা থেকে কাগজপুকুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেনাপোল বাইপাস সড়কের ভবেরবেড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোহাবোঝাই ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘাত হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে ছিটকে পড়লে চালক ও আরোহীসহ তিনজনই গুরুতর আহত হন।

ঘটনার খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই আহত শিক্ষক ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়। অপর আহত দুজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী জানান, দুর্ঘটনা কবলিত লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

শার্শায় ওড়না পেঁচিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *