বেনাপোলে রাস্তার মোড়ে অস্বাভাবিক অবস্থায় টাঙ্গাইলের যুবক উদ্ধার : হাসপাতালে ভর্তি

বেনাপোলে রাস্তার মোড়ে অস্বাভাবিক অবস্থায় টাঙ্গাইলের যুবক উদ্ধার : হাসপাতালে ভর্তি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে অস্বাভাবিক ও জখম-অসুস্থ অবস্থায় এরশাদ (৩৮) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা-পুলিশ।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে বেনাপোল স্থলবন্দর আইসিপি সংলগ্ন সাদীপুর রাস্তার মোড় থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

উদ্ধারকৃত এরশাদ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত মর্তুজ খানের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে সাদীপুর রাস্তার মোড়ে এক ব্যক্তিকে অস্বাভাবিক ও অচেতনপ্রায় অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পাওয়া মাত্রই বেনাপোল পোর্ট থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ব্যক্তি এরশাদ পেশায় একজন জেনারেটর মেকানিক। কাজের উদ্দেশ্যে তিনি সম্প্রতি ঢাকা থেকে বেনাপোলে আসেন। তিনি একদম সংজ্ঞাহীন না থাকলেও তাঁর মানসিক ও শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল না। ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে তিনি রাস্তার পাশে এমন অস্বাভাবিক অবস্থায় পড়ে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা হবে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *