বিয়ের পিঁড়ির বদলে কাফনের কাপড়

বিয়ের পিঁড়ির বদলে কাফনের কাপড়

স্ফুলিঙ্গ ডেক্স : ২২ মার্চ ২০২৬

ঘরজুড়ে চলছিল বিয়ের সানাই আর উৎসবের ধুম। আগামীকাল সোমবার (২৩ মার্চ) জীবনের নতুন অধ্যায় শুরু করার কথা ছিল প্রকৌশলী জুলফিকারের। স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে পাবনার দাশুড়িয়া থেকে বোন ও দুলাভাইকে আনতে নিজেই প্রাইভেটকার নিয়ে বেরিয়েছিলেন তিনি। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে বিয়ের পিঁড়িতে বসা হলো না তার; উৎসবের রঙ মুহূর্তেই বিষাদে রূপ নিল।

রোববার (২২ মার্চ) সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হবু বর জুলফিকার। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সকালে জুলফিকার নিজেই গাড়ি চালিয়ে বোন-দুলাভাইকে আনতে যাচ্ছিলেন। পথে গড়মাটি এলাকায় পৌঁছালে তার প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই জুলফিকারের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে মরদেহ উদ্ধার করে। যে বাড়িতে আগামীকাল বর সেজে যাত্রা করার কথা ছিল, আজ সেই বাড়িতেই এখন চলছে শোকের মাতম। প্রকৌশলী জুলফিকারের এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।                                                                                                                                                                          ছবি-সংগৃহীত

আরো পড়ুন

নারী শিক্ষায় নতুন দিগন্ত ও প্রযুক্তিগত বিপ্লব : গোল্ডেন জিপিএ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *