বালিয়াডাঙ্গা বাবলাতলা বাজারে ট্যাপেন্টাডলসহ হাতেনাতে গ্রেফতার মাদক কারবারি

বালিয়াডাঙ্গা বাবলাতলা বাজারে ট্যাপেন্টাডলসহ হাতেনাতে গ্রেফতার মাদক কারবারি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরতলির বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ অচিন্তা বিশ্বাস (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ১৮:০০ ঘটিকায় কোতোয়ালি থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামস্থ বাবলাতলা বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চটজলদি টিম এ অভিযান পরিচালনা করে।

আটককৃত আসামি অচিন্তা বিশ্বাস (৩৩) বালিয়াডাঙ্গা এলাকার মৃত সন্তোষ বিশ্বাস ও মিনা রানীর ছেলে। তিনি বর্তমানে বালিয়াডাঙ্গা মান্দারতলা এলাকায় বসবাস করে আসছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাবলাতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ার চেষ্টাকালে অচিন্তা বিশ্বাসকে ধরে ফেলা হয়। পরবর্তীতে তাঁর কাছ থেকে ৬৫ পিস ক্ষতিকারক ও অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বাদী হয়ে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *