যশোরে ডেঙ্গু ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৩৯ ডেঙ্গু রোগী

যশোরে ডেঙ্গু ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৩৯ ডেঙ্গু রোগী

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলায় ডেঙ্গু এবং হাম-এই দুই সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। জেলার সরকারি হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে, একই সময়ে জেলায় ৪ জন নতুন হাম আক্রান্ত রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার (২ অক্টোবর ২০২৬) যশোর সিভিল সার্জন অফিসের প্রকাশিত পৃথক স্বাস্থ্য বার্তা ও পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

ডেঙ্গু পরিস্থিতি:

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু নিয়ন্ত্রণ কক্ষের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩৯ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি হন। এছাড়া বাঘারপাড়ায় ৫ জন, কেশবপুরে ৫ জন এবং শার্শায় ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২ অক্টোবর পর্যন্ত জেলায় সর্বমোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩১ জনে। সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সর্বমোট ১ হাজার ৩৭০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং আক্রান্তদের মধ্যে ২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাম পরিস্থিতি:

এদিকে সিভিল সার্জন কার্যালয়ের হাম সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪ জন সন্দেহজনক হামের রোগী শনাক্তের পাশাপাশি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসাসেবা শেষে ৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় সর্বমোট ৯২২ জন সন্দেহজনক এবং ১৪৯ জন নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ২০ জন হাম আক্রান্ত শিশু ও রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা জানান, ডেঙ্গু ও হামের সংক্রমণ নিয়ন্ত্রণে জেলা জুড়ে চিকিৎসা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের যথাযথ নিবিড় চিকিৎসাসেবা প্রদানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *