ফিশিং লিংকে ফোন হ্যাক : করে ৯ লাখ টাকা হাতানো প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

ফিশিং লিংকে ফোন হ্যাক : করে ৯ লাখ টাকা হাতানো প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

মোবাইল ফোনে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে ‘ফিশিং লিংক’ পাঠিয়ে ফোন হ্যাক করার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ২ সেপ্টেম্বর গভীর রাতে রংপুর মহানগরীর পৃথক এলাকায় সফল অভিযান চালিয়ে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এই দুই সাইবার অপরাধীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা দোলাপাড়া গ্রামের শাহীদ আল ইমরান সৌরভ (৩৬) ও রংপুরের কোতোয়ালী থানার ইসলামপুর এলাকার মো. সাগর হোসেন (২৮)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ২ জুন ভুক্তভোগী তাঁর মোবাইলে সফটওয়্যার আপডেট সংক্রান্ত একটি প্রতারণামূলক মেসেজ পান। লিংকে প্রেস করার পরপরই তাঁর ফোনটির নিয়ন্ত্রণ সম্পূর্ণ হ্যাকারদের হাতে চলে যায় এবং স্ক্রিন বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও তিনি ফোনের স্ক্রিন সচল করতে পারেননি। পরবর্তীতে ফোনের আলো ফিরলে তিনি জানতে পারেন, তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধাপে সর্বমোট ৯ লাখ ৮৬ টাকা রহস্যজনকভাবে ডিজিটাল ট্রান্সফারের মাধ্যমে উধাও হয়ে গেছে।

উক্ত ঘটনায় ভুক্তভোগী পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করলে সিআইডির সাইবার টিম তদন্তভার হাতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্যাংক স্টেটমেন্ট ও সাইবার ট্র্যাকিং বিশ্লেষণ করে অপরাধীদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে গত ২ সেপ্টেম্বর রাত ১:১৫ মিনিটে রংপুরের গোমস্তপাড়া এলাকা থেকে শাহীদ আল ইমরান সৌরভকে এবং রাত ২:৩৫ মিনিটে হনুমানতলা থেকে সাগর হোসেনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ৩টি ব্যাংক চেক বই, ভিসা কার্ড, একটি বাটন ফোন এবং একটি স্মার্টফোন জব্দ করে আভিযানিক দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাগর হোসেন স্বীকার করেছে, সে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও টেলিগ্রাম অ্যাপের সাহায্যে একটি আন্তর্জাতিক অনলাইন হ্যাকিং চক্রের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। সে চক্রটি থেকে দেশের বিভিন্ন মানুষের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করত এবং ফোন হ্যাকের পর অর্থ আত্মসাৎ করে বিদেশি সহযোগীদের কাছে পাঠিয়ে নির্দিষ্ট কমিশন ভোগ করত।

ঘটনার সাথে জড়িত চক্রের অন্যান্য দেশি-বিদেশি সদস্যদের আইনি আওতায় আনতে সিআইডির তদন্ত চলমান রয়েছে। একই সাথে সাইবার ব্যবহারকারীদের অচেনা কোনো আপডেট বা লোভনীয় অফারের লিংকে ক্লিক না করার জন্য এবং সন্দেহজনক যেকোনো সাইবার সমস্যার মুখোমুখি হলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে কঠোর বার্তা প্রদান করেছে সিআইডি। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *