প্রেসক্লাব যশোরে দুই বছরের মেয়াদ শেষে এডহক কমিটির হাতে ক্ষমতার চাবি

প্রেসক্লাব যশোরে দুই বছরের মেয়াদ শেষে এডহক কমিটির হাতে ক্ষমতার চাবি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির মেয়াদ ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট দীর্ঘদিনের অচলাবস্থা ও পরিস্থিতি নিরসনে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পূর্বঘোষিত আগামী ৩ আগস্টের বিশেষ সাধারণ সভা স্থগিত করে তা আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে আহ্বান করা হয়েছে।

রোববার (২ আগস্ট ২০২৬) প্রেসক্লাবের নির্বাহী কমিটি ও নির্বাচন বাস্তবায়ন কমিটির এক যৌথসভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

যৌথসভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটির নির্ধারিত দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পর ক্লাব পরিচালনার জন্য বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের যৌথ সমন্বয়ে ৩০ দিন মেয়াদের একটি বিশেষ এডহক কমিটি গঠন করা হবে। এই কমিটি শুধুমাত্র ক্লাবের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে। নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই নবনির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মনোনীত এই এডহক কমিটির আহ্বায়ক হিসেবে প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা এবং সদস্য সচিব হিসেবে মবিনুল ইসলাম মবিন দায়িত্ব পালন করবেন।

এছাড়া ১২ সদস্যের এই কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন ফকির শওকত, বিনয় কৃষ্ণ মল্লিক, আনোয়ারুল কবীর নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আহসান কবীর, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, এস এম তৌহিদুর রহমান, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম আইউব এবং আকরামুজ্জামান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথসভার এসব সিদ্ধান্ত আগামী ৬ আগস্টের বিশেষ সাধারণ সভায় অনুমোদনের জন্য পেশ করা হবে। অনুমোদন মিললেই বর্তমান কমিটি আনুষ্ঠানিকভাবে এই এডহক কমিটির নিকট ক্লাবের দায়িত্ব হস্তান্তর করবে।

সভায় ক্লাবের সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নিরপেক্ষ হস্তক্ষেপে গঠনতান্ত্রিক উপায়ে এই জটিলতার অবসান ঘটায় তাঁর প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়। একই সঙ্গে অসুস্থ প্রেসক্লাব যশোরের সাবেক ও বর্তমান সভাপতি জাহিদ হাসান টুকুনের আশু সুস্থতা কামনা করা হয়। তিনি গত ৯ জুলাই ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হৃদযন্ত্রে বাইপাস অস্ত্রোপচার করিয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ যৌথসভায় ক্লাবের বর্তমান ও সাবেক কার্যনির্বাহী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *