সেরা ইন্টেরিয়র ডিজাইনের খোঁজে নামছে  ‘আইডেব অ্যাওয়ার্ড’

সেরা ইন্টেরিয়র ডিজাইনের খোঁজে নামছে ‘আইডেব অ্যাওয়ার্ড’

নিজস্ব প্রতিবেদক:

দেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে সৃজনশীলতা, পেশাগত উৎকর্ষ ও আন্তর্জাতিক মানের কাজকে স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড-২০২৬। আগামী ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রোববার (২ আগস্ট) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের যেকোনো ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি তাঁদের সম্পন্ন করা প্রকল্প www.idabaward.com ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে পারবেন। ওয়েবসাইটে আবেদন পদ্ধতি, যোগ্যতার শর্ত, বিচার প্রক্রিয়া ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়েছে।

আয়োজকরা জানান, প্রথম আসরে আবাসিক, করপোরেট, রিটেইল ও হসপিটালিটি—এই চার বিভাগে ১১৭টি প্রকল্প জমা পড়ে। সেই অভিজ্ঞতার আলোকে এবার বিচার প্রক্রিয়া ও আয়োজনকে আরও কার্যকর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি)-এর সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, এই আয়োজন দেশের মেধাবী ইন্টেরিয়র ডিজাইনারদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি বাড়াতে এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় আইডিএবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সরন প্রতিযোগিতার আবেদন, মূল্যায়ন পদ্ধতি ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান, সুইস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, উপদেষ্টা শফিউল ইসলাম, আইডিএবির নেতৃবৃন্দ, ইন্টেরিয়র ডিজাইনার, স্থপতি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড-২০২৬ আয়োজন করছে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি)। আয়োজনের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে ডিজাইন ডক্টর্স স্টুডিও। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *